নাটোরে হোমিও চিকিৎসক হত্যাকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজারে হোমিওপ্যাথি চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনাস্থল আজ বৃহস্পতিবার পরিদর্শন করেন পুলিশের কর্মকর্তারা। ছবি : ডেইলি নিউজ বিডি

আব্দুল মজিদ, নাটোর : নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজারে হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে তিনি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং হত্যাকাণ্ডের বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। পুলিশ সুপার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত শোনেন। একই সঙ্গে নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।


পুলিশ সুপার মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে খোঁজখবর নেন। নৃশংস এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

তদন্ত কার্যক্রমে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন