![]() |
| ডিবির প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া ডিআইজি শফিকুল ইসলাম। |
মো: লুৎফর রহমান (খাজা শাহ্): ডিআইজি শফিকুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি (ডিবি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। ১৮তম বিসিএস ব্যাচের এ পুলিশ কর্মকর্তা এর পূর্বে ডিআইজি পদে পুলিশের হাইওয়ে বিভাগে কর্মরত ছিলেন। বিগত প্রায় ৪ মাস যাবৎ ডিএমপিতে ডিবি প্রধানের পদটি শূন্য ছিল। গত বুধবার (২৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখিত ডিবি প্রধানের দায়িত্ব প্রদান করা হয়। ডিএমপির নবাগত এই ডিবি প্রধান মো: শফিকুল ইসলামের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। অতঃপর ১৯৯৯ ইং সালে ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করে পেশাগত জীবন শুরু করেন। কর্মজীবনের শুরুতে তিনি লক্ষীপুরে সহকারী পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তিতে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার পদে দায়িত্ব পালন করে নিষ্ঠা এবং দুষ্টের দমন শিষ্টের পালনে ভূয়সী প্রশংসিত হন।
