মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে কলা বউ স্নানের মধ্য দিয়ে দূর্গা পূজার সপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কলা বউ স্নানে সোমবার সকালে বিভিন্ন মন্দির থেকে পৌর শহরের টাঙ্গন নদীতে জড়ো হতে থাকে হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ ভক্তরা।
এই প্রথাটিকে নবপত্রিকা স্নান বলা হয় এটি মূলত একটি কলাগাছকে নবপত্রিকা রূপে স্নান করিয়ে দুর্গা দেবীর মণ্ডপে নিয়ে গণেশের পাশে কলা বউ বসিয়ে এই সপ্তমীর পূজা আরচনা শুর হয়।
পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে এসময় ঢাক ঢোল, কাঁসা ও শঙ্খের আওয়াজ উলুধ্বনিতে মুখরিত হয় প্রতিটি পুজা মন্ডপ। এরপরে দুপুরে মন্ডপগুলোতে অন্ঞ্জলি শেষে সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
Tags
ঠাকুরগাঁও
