দেওয়ানগঞ্জে ২৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজার কার্যক্রম শুরু


দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ২৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজার কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে তিনদিনব্যাপী পূজা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরপর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এবারের পূজার আয়োজন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় পূজা মণ্ডপ থেকে শুরু করে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান। প্রতিটি পূজা মণ্ডপে প্রশাসন ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীরা জানান, এবারের পূজা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী। এর আগে কখনো পূজা মণ্ডপে বড় কোনো সমস্যা হয়নি, এবারও শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠান শেষে প্রতিমা বিসর্জন দেওয়া যাবে বলে তারা প্রত্যাশা করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান বলেন, “দেওয়ানগঞ্জে ২৪টি পূজা মণ্ডপে পূজার কার্যক্রম চলছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবেই পূজা অনুষ্ঠান সম্পন্ন হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন