মেলান্দহে ২০৫০ পিস ইয়াবাসহ আটক এক মাদক ব্যবসায়ী



নিজস্ব প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অভিযান চালিয়ে ২০৫০ পিস ইয়াবাসহ দুলাল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত দুলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামের মৃত শামছুল সর্দারের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় মেলান্দহ বাজারের ছাগলহাটি ইজারা অফিসের সামনে পাকা রাস্তা থেকে দুলালকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ১৫ হাজার টাকা।

এসআই সাজ্জাদুল ইসলাম জানান, এসআই সাজেদুল ইসলাম, এএসআই সবুজ মিয়া ও সঙ্গীয় পুলিশ সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় দুলালকে হাতে-নাতে আটক করা হয়।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন,আটককৃত দুলালের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন