গোলাম রব্বানী-টিটু: (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ অবায়দুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছেন শিক্ষার্থীরা । অধ্যক্ষ অবায়দুল ইসলাম আওয়ামীলীগের ক্ষমতার দাপটে বাংলা শিক্ষক থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষর চেয়ার দখল করেছেন । সে একজন আওয়ামী সমর্থক হিসাবে তৎকালীন নেতাদের সহযোগিতায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে যোগদান করে প্রতিষ্ঠানের শিক্ষার মান নিম্মে নামিয়েছেন । সরকারি নতুন বই শিক্ষার্থীদের হাতে না দিয়ে অফিস সহকারী শহিদুল ইসলামকে দিয়ে নতুন বই বাজারে বিক্রি করে টাকা পকেটে তুলেছেন । এ ছাড়া মাদ্রাসার গাছ বিক্রি ও জমি লিজের টাকাও নয় ছয় করেছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন । এ ব্যাপারে অধ্যক্ষকে কযেক দফায় মাদ্রাসায় যেয়ে তার চেয়ার ফাঁকা পাওয়া গেছে । অবশেষে মোবাইলে জানান আমি বই বিক্রির সাথে জড়িত নই । গাছ ও জমি লিজের টাকা জমা করেছি । শহিদুল জানায় অধ্যক্ষর নির্দেশে বই সহ কাগজপত্র বিক্রি করেছি । নাম না বলার শর্থে শিক্ষকরা জানান সে নিয়মিত মাদ্রাসায় না আসার ফলে লেখা পড়ার মান নিয়ে প্রশ্ন উঠেছে । শিক্ষার্থীরা জানান সে যোগদান করে মাদ্রাসা ধব্বংস করেছে । এখন লেখাপড়া হয়নি বলে অধ্যক্ষ হিসাবে অযোগ্য তার অপসারণ দাবি করেন তারা । এ নিয়ে কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হলেও এখনও কারো টনক নড়েনি বলে সচেতন মহল মনে করছেন । উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল জানান, বিষয়টি আমি পত্র পত্রিকায় দেখেছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে ।
Tags
শেরপুর
