গোলাম রব্বানী-টিটু (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালঝিকান্ধা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাতিয়াগাঁও আব্দুল মালেক সোনারের ছেলে যুবলীগের সভাপতি সন্ত্রাসী জাহিদুল সোনারের বিরুদ্ধে আজ বাতিয়াগাঁও মাঠখোলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
মালঝিকান্ধা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মৃত কছিমদ্দিনের ছেলে এরশাদ হোসেন এ সংবাদ সম্মেলন করেন । তিনি লিখিত বক্তব্যে বলেন ভূমিদস্যু সন্ত্রাসী যুবলীগের সভাপতি জাহিদুল সোনার ইউনিয়ন যুবদলের নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন গুজব ছড়িয়ে দলের সুনাম নষ্ট করা সহ আমিও আব্দুল মোতালেব তার নিকট ১ লাখ টাকা চাঁদা দাবি করেছি বলে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
মূলত মানিক চাদ ও রবিদাশ জাহিদুল সোনারের নিকট তিন শতাংশ জমি পাবে যাহা গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জনপ্রতিনিধিরা শালিশ বৈঠক করেছে । সেই জমি দিতে অসম্মতি প্রকাশ করে যুবলীগের নেতা হওয়ার কারণে কাউকে তোয়াক্কা না করে জোরপূর্বক জমিটুকো দখল করে রেখেছে । নালিশী জমি শত শত লোকের উপস্থিতিতে মানিক চাদ ও রবিদাশরা ২৭/৯/২৫ তারিখে জমির দখল নিতে গেলে ঘটনার উৎপত্তির ফলে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে ভূমিদস্যু জাহিদুল সোনার ।
সংবাদ সম্মেলনে ওই ইউনিয়ন যুবদলের আহবায়ক সহ বিএনপির নেতৃবৃন্ধরা মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে জাহিদুল সোনরকে গ্রেপ্তারের ও তার অপকর্মের বিচার দাবি করে বক্তব্য রাখেন । পরে এলাকাবাসী বিচারের দাবিতে এক বিক্ষোভ করে সোনারের বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেন ।