এমপি নির্বাচিত হয়েই অস্বচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের ৫ লাখ টাকা দিলেন সাবেক মন্ত্রী কায়কোবাদ



মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : কুমিল্লা (৩) মুরাদনগর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ষ্ঠবারের মত সংসদ সদস্য নির্বাচিত হোন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। নবনির্বাচিত এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে গতকাল শুক্রবার সকালে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়।

এ সময় নবনির্বাচিত এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ অস্বচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিশেষ ফান্ড গ্রহণের নির্দেশ দেন এবং নগদ ৫ লাখ টাকা অনুদান দিয়ে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সকল অসহায়, দরিদ্রদের এ ফান্ড থেকে সহযোগিতা করা হবে। পর্যায়ক্রমে এ ফান্ডে আরো আর্থিক সহযোগিতা করবেন তিনি।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের এমন মানবিক উদ্যোগে আনন্দিত হিন্দু ধর্মাবলম্বীরা। তারা তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেন আমাদের প্রতি ভগবানের আশীর্বাদ যে আমরা আপনার মত এমপি পেয়েছি।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা জেলার আহবায়ক দুলাল দেবনাথ বলেন- সাধারণত নেতারা ভোটের আগে খোঁজ খবর রাখে আর্থিক সহযোগিতা করে কিন্তু ভোটের পর খবর রাখে না।

ইশ্বরের কৃপায় আমরা এমন একজন এমপি পেয়েছি যিনি নির্বাচিত হয়েই গরিব অসহায়দের কথা ভেবে ৫ লাখ টাকা নগদ আর্থিক সহযোগিতা করেছেন এবং অসহায় দরিদ্রের সহযোগিতা করার জন্য ফান্ড গঠন করার নির্দেশ দিয়েছেন। এমন নেতা পাওয়া সৌভাগ্যের।

মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর বলেন- মুরাদনগরের হিন্দুদের নিরাপদ আশ্রয়স্থল কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এমপি হয়ে তিনি আমাদের ফুল নিয়েছেন ঠিকই কিন্তুু ভেবেছেন গরিব অসহায়দের কথা। তাদেরকে সহযোগিতা করার জন্য ৫ লাখ টাকা দিয়ে ফান্ড গঠন করতে বলেছেন পর্যায়ক্রমে তিনি আরো সহযোগিতা করবেন। আমরা তার কাছে কোনো সহযোগিতা চাইনি, তিনিই আমাদের অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এ উদ্যোগ নিয়েছেন।

আমাদের নবনির্বাচিত এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শুধু আজকে নয় দেশের নানান দুর্যোগে সঙ্কটে আমাদের পাশে দাঁড়ান। আমাদের আনন্দ উৎসব ও সুখে দুঃখে খোজ রাখেন। আমরা দাদা ভাইয়ের প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকব।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন