প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় ইশরাক হোসেন, দায়িত্ব পেলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর


মো. সাইদুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনের পাঁচ দিনের মাথায় তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করছে দলটি।

গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি।

নতুন সরকারের মন্ত্রিপরিষদে ডাক পেয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী হয়েছেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন