রামচন্দ্রপুর হাজী আব্দুস সালাম শিশু একাডেমি র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত


হাফেজ নজরুল, মুরাদনগ (কুমিল্লা) : কুমিল্লা মুরাদনগ উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন এর ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান হাজী আব্দুস সালাম শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল থেকে সারাদিন ব্যাপী অধ্যাপক আবদুল মজিদ কলেজ মাঠে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ২৫ টি ইভেন্টের প্রায় ৮০ জন প্রতিযোগিকে পুরস্কার বিতরণ করা হয়। 

রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সফিকুল ইসলাম মাস্টার এর সঞ্চালনায় 

উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রামচন্দ্রপুরের কৃতি সন্তান বিশিষ্ট লেখক, গবেষক,ব্যাংকার,

 কবি কাজী আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বাবু দুলাল সাহা,মোঃ আব্দুল হক, জসিম উদ্দিন মেম্বার, হাজী আবু তাহের, হাজী আইয়ুব খান, হাজী নুরুল ইসলাম, মোঃ সোহাগ মাস্টার, আরমান মাস্টার, মনির হোসেনসহ স্কুলের ছাত্র ছাত্রী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। 

শিক্ষার্থীদের দিন ব্যাপী খেলা ধুলা, একক নৃত্য ও দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে এক জাঁকজমকপূর্ণ আয়োজন কে স্বাগত জানিয়েছেন অভিভাবকগন। স্কুল টি ২০০৭ সালে প্রতিষ্ঠিত করেন বিশিষ্ট সমাজ কর্মী ও সংবাদ কর্মী হাফেজ মোঃ নজরুল ইসলাম, প্রতিষ্ঠান টি শুরু থেকে হাটি হাটি পা পা করে শিক্ষা, সাংস্কৃতি ও ঐতিহ্য লালন করে ১৯ বছরে পদার্পণ করেছে। আগামী দিনে এ প্রতিষ্ঠান টি আরো অনেক দূর এগিয়ে যাবে এ আশা করেছেন অতিথি ও অভিভাবক বৃন্দ।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন