ডাব্লিউ বি কার্ড ও ঘর মেরামতের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ


ফারুক মিয়া, নিজস্ব প্রতিবেদ :

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অডিট সুপারভাইজার আব্দুর রশিদের বিরুদ্ধে ভি ডাব্লিউ বি (VWB) কার্ড ও ঘর মেরামতের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫নং বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর এলাকা থেকে ১৭ জনের কাছ থেকে মোট ৮৫ হাজার টাকা নিয়েছেন তিনি। ভুক্তভোগীরা জানান, ভি ডাব্লিউ বি কার্ড ও ঘর মেরামতের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে এই টাকা নেওয়া হয়।

ঘটনার বিষয়ে জানতে গত কয়েকদিন ধরে তার অফিসে খোঁজ করা হলেও আব্দুর রশিদকে পাওয়া যায়নি। এমনকি তার মুঠোফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে ফাতেমা বলেন,আমরা কয়েকজনের মৌখিক অভিযোগ পেয়েছি এবং দুইজনের লিখিত অভিযোগও পেয়েছি। বিষয়টি জেলা কর্মকর্তার কাছে লিখিতভাবে জানিয়েছি। অভিযুক্ত আব্দুর রশিদ কয়েকদিন ধরে অফিসে আসছেন না। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগীরা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন