ঝিনাইদহ জেলার দোকান মালিক সমিতির মাসিক সভা ও ইফতার মাহফিল

সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহ জেলার দোকান মালিক সমিতির মাসিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

(শনিবার ১৪ মার্চ) বিকেলে ঝিনাইদহ শহরের ঢাকা কমিটির সেন্টারে এ আয়োজন করা হয়। 

ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনারুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট এম এ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতি জাহিদুল ইসলাম। ঝিনাইদহ ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সভাপতি এম রবিউল ইসলাম রবি, জেলা দোকান মালিক সমিতির নেতা আলমগীর হোসেন, আজিজুল ইসলাম সান্ডি ও আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, ঝিনাইদহ  জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক  খান মিঠু।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এম এ মজিদ আনারুল ইসলাম বাদশাকে ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি ও মনিরুজ্জামান খান মিঠুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন