পহেলা বৈশাখ ২২ হাজার কৃষক কার্ড বিতরণ করবে সরকার



নিজস্ব প্রতিবেদক : দেশের কৃষি খাতের আধুনিকায়ন এবং প্রান্তিক কৃষকদের সরাসরি রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনতে পরীক্ষামূলকভাবে দেশের ২২ হাজার কৃষকের মধ্যে ‘ফার্মস কার্ড’ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী পহেলা বৈশাখ টাঙ্গাইল সদর উপজেলায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  আজ মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, এটি সরকারের একটি প্রি-পাইলটিং প্রজেক্ট। পহেলা বৈশাখ প্রধানমন্ত্রী টাঙ্গাইলে এই প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি দেশের মোট ১১টি উপজেলায় একযোগে এই কার্ড কৃষকদের হাতে তুলে দেওয়া হবে। 

সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

কৃষক কার্ড চালুর মূল উদ্দেশ্য হলো প্রকৃত কৃষকরা যেন সার, বীজ, কীটনাশক এবং সরকারি আর্থিক সহায়তা মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই সরাসরি পান, তা নিশ্চিত করা।’

আজ পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী। সকাল ১১টার দিকে তিনি সচিবালয়ে যান। সেখানে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে গঠিত কমিটির কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন– কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াসিন; প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু; অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন মহানগরী করার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন