এলাসিন শামসুল হক সেতুর টোল আদায় বন্ধের দাবিতে নাগরপুরে মানববন্ধন


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : এলাসিন শামসুল হক সেতুর স্থায়ী ভাবে টোল আাদায় বন্ধের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল  বুধবার দুপুরে উপজেলার টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কে নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে এ মানব বন্ধন আয়োজন করা হয়। 


নাগরপুরের সর্বস্তরের জনগনের আয়োজনে মানব বন্ধনে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলন যুগ্ম-আহ্বায়ক ফাহাদ আহমেদ। নাগরপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেনের  সঞ্চালনায় মানববন্ধনে  বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম ফরিদুজ্জামান কোহিনুর, নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক   মো.এরশাদ মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক নুরুজ্জামান রানা, টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সাদিকুর রহমান সাদিক,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির প্রমূখ।  এ সময় বক্তারা বলেন, আমাদের প্রাণের দাবি অনতিবিলম্বে এলাসিন শামসুল হক সেতুর টোল স্থায়ী ভাবে বন্ধ করা হোক।

এ সময় মানববন্ধনে এলাকার আরো অ‌নে‌কে উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন