শেরপুরের ঝিনাইগাতীে ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধনে তৃনমূল কৃষক যেন না ঠকে - এমপি মাহমুদুল হক রুবেল



গোলাম রব্বানী-টিটু, (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ রোববার পড়ন্ত বিকালে ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধনের সময় শেরপুর তিন আসনের এমপি মাহমুদুল হক রুবেল বলেন তারেক রহমান সরকার কৃষক বান্ধব সরকার | তৃণমূল কৃষকরা যেন না ঠকে সি দিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন | তিনি ধান ও চালের আদ্রতা দেখে ভালো মানের ধান চাল সংগ্রহ করার জন্যে বলেন | সরকারের পক্ষ থেকে কোন অনিয়ম ছাড় দেয়া হবে না জানিয়ে এসব কথা বলেন |  এ সময় উপজেলা নির্বাহী অফিসার আল আমীনের সভাপতিত্বে খাদ্য গুদাম কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা, উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুঘ¥ আহবায়ক তৌহিদুর রহমান, আব্দুল মান্নান সহ নেতাকর্মী ও খাদ্য গুদামের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন | এবার উপজেলায় সরকারের নির্ধারিত মূল্যে ধান ১৭শ ৮৬ ও চাল ২৬শ ১৯ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন | এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি এমপিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন |

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন