ঝিনাইদহে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন : প্রধানমন্ত্রী


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : সারাদেশের সঙ্গে একযোগে ঝিনাইদহে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সিলেট স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে আজ বিকেল ৪টায় ঝিনাইদহ শহরের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে স্টেডিয়াম প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় এবং পুলিশ সুপার মাহফুজ আফজাল।

এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ও কিশোর-কিশোরীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার মাধ্যমে জেলার শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন