আব্দুল জলিল, সাতক্ষীরা : সাতক্ষীরার চারাবাড়ি সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবি গুলি বর্ষণ করেছে। রোববার ভোর রাতে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে। তবে গুলিতে কোন হাতাহাতের ঘটনা ঘটেনি।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান একপ্রেসবিজ্ঞপ্তিতে জানান, রোববার ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিজিবির টহলদল চারাবাড়ি সীমান্তের জিরো পয়েন্টে টহল দিচ্ছিল। এ সময় কয়েকজন ভারতীয় চোরাকারবারি দের দেখতে পায়। বিজিবি তাদের আটক করার চেষ্টা করে। বিজিবি উপস্থিতি দেখতে পেয়ে তারা পালিয়ে যায়। এ সময় বিজিবি তাদের লক্ষ্য করে গুলি বর্ষন করে। তবে গুলিতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
Tags
সাতক্ষীরা
