সিংড়া (নাটোর) প্রতিনিধি : সামাজিক সংগঠন হিলফুল ফুজুল বাংলাদেশ ও সিংড়া প্রেস ক্লাবের আয়োজনে নাটোরের সিংড়ায় দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) চলনবিলের তিসিখালী মাজার, কুন্দইল, ৯ নম্বর ব্রীজ ও বিলশা এলাকায় দিনব্যাপী নৌকা ভ্রমণ, ফুটবল খেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- হিলফুল ফুজুল বাংলাদেশ ও সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, হিলফুল ফুজুল বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান সাদী, সিনিয়র সহ-সভাপতি মুফতি জাকারিয়া মাসউদ, সিংড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি রইচ উদ্দিন টুটুল, সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন কাফী, পাঠাগার সম্পাদক রবিউল করিম খোকন, হিলফুল ফুজুল বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক হাফেজ মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ আল রুহান প্রমুখ।
Tags
নাটোর
%20News%20&%20Picture%2026.07.26%20(2).jpg)