সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী মামলার আসামি ও মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার
এসএম মিরাজ হোসেন টিপুঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫২ পুরিয়া হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ী, বৈষম্য বিরোধী মামলায় একজন এবং সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আরও একজন মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ২৭ জুলাই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ১/মোঃ বিপ্লব প্রকাশ টিক্কা (৪২), ২/বৈষম্যবিরোধী মামলার আসামি খায়রুল ইসলাম (৩৫) এবং ৩/সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সাগর (২১)-কে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরোও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতে রয়েছে পুলিশ। সুতরাং মাদক নির্মূলে এ ধরনের মাদক বিরোধী অভিযান সহ দেশকে সন্ত্রাস, চাঁদাবাজ দখলবাজ মুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
