সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (৯ আগস্ট) বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন মিন্টু, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শের আলী, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক এমদাদুল হক মিলন প্রমুখ।
Tags
নাটোর
