গুলশানে দুইটি স্পা সেন্টারে অভিযানে ২৪ জন পুরুষ ও ২৯ জন নারী গ্রেফতার



নিজস্ব প্রতিবেদক : ঢাকার অভিজাত এলাকা গুলশানে দুটি স্পা সেন্টারে অবৈধ কার্যক্রমের অভিযোগে অভিযান পরিচালনা করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ৫৩ জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

গুলশান থানা সূত্রে জানা গেছে, গতকাল (বুধবার, ১৯ আগস্ট) রাত ৮ টা ৩০ ঘটিকা থেকে রাত ৯ টা ৩০ ঘটিকা পর্যন্ত গুলশান থানা পুলিশের পৃথক অভিযানে গুলশান থানাধীন রোড নং-২৪ -এ অবস্থিত ‘গুলশান ওয়ান সেলুন’ এবং রোড নং-৯৯ -এ অবস্থিত ‘হট স্টোন স্পা’ নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ২৪ জন পুরুষ ও ২৯ জন নারীসহ মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।


ওসি দাউদ হোসেন জানান, ‘গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেয়া হবে না। এ ধরনের অভিযোগের বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন