সম্পত্তি দখলের চেষ্টা ও পরিবারকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন


গোলাম রব্বানী-টিটু, (শেরপুর)প্রতিনিধি : উপজেলার রামেরকুড়া নিবাসী সাবেক শিক্ষক হাবিবুর রহমান হাবি পাঁচ ভাইয়ের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করেন তাদের নিজস্ব বাড়িতে। সম্পত্তি জোর পূর্বক দখল ও হুমকির প্রতিবাদে বুধবার বিকালে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে হাবিবুর রহমান হাবি বলেন উপজেলা ছাত্র দলের আহবায়ক আরেফিন সোয়াগ ও তার পিতা মাহা আলমের নেতৃত্বে গতকাল রাত দেড়টার সময় অতর্কিত ভাবে লাঠি সোঠা নিয়ে আমাদের পাঁচ ভাই মার্কেটের ভিতর প্রবেশ করে জোর পূর্বক জায়গা বেদখলের চেষ্টা করে । তাদের হুমকিতে আমার পরিবার সহ আমি আতংকিত ভাবে জীবন যাপন করছি । দীর্ঘদিন থেকে মামলা মোকদ্দমা করে আমরা কোর্টের রায় পেয়েও নিরাপত্তাহীনতায় ভূগছি । আমরা পৈত্তিক সম্পত্তি ওয়ারিশ সূত্রে রামের কুড়া মৌজায় ১৩০/১৩১ নালিশী দাগে ভোগ দখল করে আসছি । তাদের দাবি ১২৩ দাগের জমি যদি এখানে থাকে আমরা আইনকে শ্রদ্ধা করে তাদের জমি বুঝিয়ে দিব । প্রকৃত ঘটনার সত্যতা উদঘাটন করে সঠিক বিচার প্রার্থনা করেন ।

অপরদিকে, ছাত্র দলের আহবায়ক আরেফিন সোয়াগ বলেন আমরা ক্রয় সূত্রে জমির মালিক জোর পূর্বক তারা জমি বেদখল করে রেখেছে । আমার পিতা এই জমির কারণে নিশ্ব হয়ে বিচারের আশায় দেড়যুগ থেকে দ্বারে দ্বারে ঘুরছে । মামলা মোকদ্দমা করে সংসার অচল করে ফেলেছে । যদি আমাদের ১২৩ দাগের জমি এখানে  না থাকে আমি একজন রাজনীতিবিদ হিসাবে তাদের জমি  ছেড়ে দিব । এ ঘটনায় আজ সকালে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার ।  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন