সাতক্ষীরা প্রতিনিধি : সত্যের পথে অর্ধশত পেরিয়ে’ এই স্লোগানকে সামনে রেখে দৈনিক করতোয়া পত্রিকার সুবর্ণজয়ন্তী ও ৫১ বছরে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট ২০২৬) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও পত্রিকাটির শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য আক্তারুজ্জামান বাচ্চু, গোলাম সরোয়ার, এম রফিক, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, আব্দুল আলিম, এস এম রেজাউল ইসলাম, মীর মোস্তফা আলী, কেএম আনিছুর রহমান, সম সাদনান রহমান, ফিরোজ হোসেন, মো: মনিরুজ্জামান, দেলোয়ার হোসেন, মামুন হোসেন, মোতাহার নেওয়াজ মিনাল, আবু জাফর, হাফিজুল ইসলাম ও সাকিবুর রহমান বাবলাসহ, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার সাতক্ষীরা প্রতিনিধি মো: আব্দুল জলিল।
আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ, সত্য প্রকাশ এবং পাঠকের আস্থাই একটি গণমাধ্যমের মূল শক্তি। মানুষের কথা মানুষের কাছে তুলে ধরা এবং সমাজের নানা অসংগতি, অনিয়ম ও সম্ভাবনার কথা তুলে ধরতে দৈনিক করতোয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতেও পত্রিকাটি সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাহসী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও বলেন, দীর্ঘ পথচলায় একটি সংবাদপত্রের সবচেয়ে বড় অর্জন হলো পাঠকের ভালোবাসা ও আস্থা। সেই আস্থা ধরে রেখে দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দৈনিক করতোয়া আরও এগিয়ে যাবেÍএমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
পরে অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে কেক কেটে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সবাই পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।
