মোঃ মাইনুল সিকদার, কালিয়াকৈর (গাজীপুর) :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় শনিবার সন্ধ্যার পরে একটি গরু বোঝাই পিকআপ অটোরিকশা এবং শ্যামলী পরিবহনের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে গরু ব্যবসায়ী দুজন নিহত অটো রিক্সা চালক সহ চারজন আহত হয়েছে
নিহতরা হলেন গরু ব্যবসায়ী আবু হানিফ (৪৩) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার খুরশেদ আলম এর ছেলে, অপরজন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার শিমুলিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আলমগীর হোসেন (৩০)এ ঘটনায় ঘটনাস্থলে চারটি গরু মারা গেছে।
প্রত্যক্ষদর্শী শাকিল শিকদার জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা গরু ভর্তি পিকআপ টি বিপরীত দিক থেকে আসা অটো রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে এবং পিকআপ টি নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী গাড়ির পিছনে আঘাত করে এতে ঘটনাস্থলেই এ হতাহতের ঘটনা ঘটে। গাজীপুর হাইওয়ে থানার পুলিশ এসে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পিকআপ ও অটো রিক্সা তাদের হেফাজতে নিয়ে যায়।
