বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাগাতিপাড়ায় আলোচনা ও দোয়া মাহফিল


আব্দুল মজিদ,  নাটোর : আপোষহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে তমালতলা বাজারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো: হায়দার রশিদ সোনা, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: মাহাতাব উদ্দিন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: জাফর, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: কাজেম উদ্দিন এবং ইউপি সদস্য মো: হাফিজুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো: নজরুল ইসলাম, ওলামা দলের থানা আহ্বায়ক মো: আব্দুল বারি সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাতেন।

প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন, “নেতৃত্ব দিতে হলে তার কর্মী বাহিনী থাকতে হবে।” তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন