মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
এসএম মিরাজ হোসেন টিপুঃ
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ মোঃ নাসির মিয়া (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল ৯ ঘটিকার সময় সিরাজদিখান উপজেলার ইছাপুরা থেকে মুন্সীগঞ্জগামী কাকালদি তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসির মিয়া মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের করারবাগ গ্রামের উসমান মোল্লার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানিয়েছে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের দিকনির্দেশনায়, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিরাজদিখান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ সোহেল রানা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশ আরোও জানায়, অভিযানের সময় মোঃ নাসির মিয়ার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা তাহেরপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ হয়েছে।
