আব্দুল মজিদ, নাটোর : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য জ্বালাও-পোড়াও লুটপাট এবং আইনশৃংখলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাদরাসা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতাকর্মিরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী প্রেসক্লাব চত্তরে এসে সমাবেশ করে। সমাবেশে জেলা আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নাটোর জেলা শাখার সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম, সহ-সেক্রেটারী আতিকুল ইসলাস রাসেল, সাবেক সেক্রেটারী সাদেকুর রহমান, অধ্যাপক সাইদুর রহমান, নাটোর শহর আমির মাওলানা মীর নুরুন্নবী প্রমুখ। সমাবেশে জেলা আমির ড. মীর নুরুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা মনে করছে তিনি দেশে আসবেন আর বাংলাদেশের মানুষ তাকে স্বাগত জানাবে, এমন আশার গুড়ে বালি।
Tags
নাটোর
.jpg)