নাগরপুরে চেয়ারম্যান প্রার্থী শফিদুল ইসলাম মনিরের মতবিনিময় সভা

 


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার (ইউপি) নির্বাচনকে সমনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে মো. শফিদুল ইসলাম মনি এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধায় উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণ ভোর বাজারে এ মতবিনিময় সভার আয়োজন করেন। তেবাড়িয়া জনতা কলেজের সাবেক সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও নাগরপুর সরকারি কলেজের সাবেক এজিএস মো. শফিদুল ইসলাম মনি।

সলিমাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আবু সামা, নাগরপুর ছাত্রদলের সহ-সভাপতি সালা উদ্দিন, সলিমাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি, জামাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইসমাইল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিমেল দেওয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল খান, সদস্য সচিব সাদ্দাম হোসেন, ইউনিয়ন শ্রমিক নেতা শাহিন, ১নং ওয়ার্ডের সভাপতি দেলোয়ার হোসেন দেলু, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, ৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি আহাদ খান ও থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাকী। সভায় পবিত্র কুরান থেকে তেলাওয়াত করেন হাফেজ-হাফিজুর রহমান। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।


সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা বলেন, যোগ্য, সৎ, জনবান্ধব ও সর্বজন গ্রহণযোগ্য চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। বক্তরা, সলিমাবাদ ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করে মো. শফিদুল ইসলাম মনিকে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী হিসেবে সমর্থন জানান।

প্রধান অতিথি চেয়ারম্যান পদপ্রার্থী মো. শফিদুল ইসলাম মনি ইউনিয়নের উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং ইউনিয়ন পরিষদের সকল সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন