নারায়ণগঞ্জে নবাগতা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের যোগদান



এসএম মিরাজ হোসাইন টিপুঃ

নারায়ণগঞ্জ জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার  হিসেবে মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) যোগদান করেছেন।

বৃহস্পতিবার বিকেলে  আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশ সুপার ল(এসপি) এর  দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এসময় বিদায়ী পুলিশ সুপার, প্রত্যুষ কুমার মজুমদার স্বাদরে ফুল দিয়ে বরন করে দায়িত্বভার বুজিয়ে দেন তাকে।

প্রসঙ্গত উল্লেখ্য যে,পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন ২৫ তম বিসিএস এর একজন কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। 

তার নিজ জেলা চাঁদপুরের মতলবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন।

এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

অপরদিকে নারায়ণগঞ্জের বিদায়ী পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে বদলি করে সিআইডিতে সংযুক্ত করা হয়েছে।

তিনি গত বছরের ৩০ আগস্ট নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন।

সম্প্রতি মহামান্য রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, নবনিযুক্ত পুলিশ সুপার সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ২৫ তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।। 

অন্যদিকে বিদায়ী পুলিশ সুপার, প্রত্যুষ কুমার মজুমদার উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন