দেওয়ানগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ মিছিল ও শুভযাত্রা



ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ :

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও শুভযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ৪০ মিনিটে কালিতলা বাজার থেকে মিছিলটি শুরু হয়ে দেওয়ানগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় কালিতলা বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন খানকার সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার এবং সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চিশতী।

আনন্দ মিছিল ও শুভযাত্রায় প্রায় শতাধিক ভক্ত-আশেকান ও শ্রমিক দলের নেতাকর্মী অংশ নেন। মিছিল চলাকালে পুরো এলাকাজুড়ে ধর্মীয় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অংশগ্রহণকারীরা শৃঙ্খলাবদ্ধভাবে উপস্থিত হয়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে মিলাদুন্নবী (সা.)-এর মহিমা তুলে ধরেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন