শেখ মোঃ আরিফুল ইসলাম, মৌলভীবাজার :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর জেটি রোডস্থ নাথ সম্পদায়ের শ্মশানে কিছু লোক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় হঠাৎ একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পায়। সাপটির উপস্থিতিতে আতঙ্কিত হয়ে তারা কাজ ছেড়ে চলে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন একত্র হয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেয়। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিশ্চিত করেন যে এটি একটি বিশাল আকৃতির অজগর সাপ। সাপটির ওজন ছিল ২৪-২৫ কেজি। সাপটি লম্বা ১৩-১৪ ফুট।
পরবর্তীতে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় এবং শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
Tags
মৌলভীবাজার
