আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনারগাঁয়ে প্রস্তুতিমুলক সভা


মোঃ নুর নবী জনি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন করতে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান।

পূজাকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা।

প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।


এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব কেয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান, সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল)ফাইরুজ তাসনীম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশেদুল হাসান খাঁন, সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, রাজনীতিবিদ,বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সেক্রেটারি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন