ফারুক মিয়াঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়ন এলাকার গোয়ের ডুবা হয়ে,চরআমখাওয়া ইউনিয়নের সকাল বাজারের মাঝামাঝি প্রায় ৭০ মিটার রাস্তার সংস্কারকাজ বন্ধ হয়ে পড়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, রাস্তার কাজ শুরু হলেও দুই পক্ষের বিরোধের কারণে কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন জানান,“রাস্তাটি মূলত সানন্দবাড়ীর সঙ্গে সংযুক্ত। তবে মাঝপথে এসে দুই পক্ষ নিজেদের মধ্যে রাস্তা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ায় কাজ বন্ধ হয়ে যায়। এ কারণে এলজিইডি বর্তমানে ওই অংশে কাজ করতে পারছে না।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার মাঝখানের অংশটি জরাজীর্ণ হয়ে পড়ে আছে। এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করে রাস্তার কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
Tags
জামালপুর
