গোলাম রব্বানী-টিটু (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সম্প্রতি বন্যা কবলিত এলাকা ও ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখতে আসেন, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির মনোনিত সাবেক স্থানীয় সংসসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির বর্তমান নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল ।
বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা, গৃহহীন পরিবার ও নিহত পরিবারের খোঁজ খবর নিয়ে তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ উপহার হিসাবে প্রদান করেন । এ সময় বন্যা পরিদর্শন শেষে তিনি মন্তব্য করেন চাঁদা খায় কে নাম হয় কার । বিষয়টি অত্যান্ত দু:খ জনক ১৭ বছর নির্যাতন সহ্য করে দলের সুদিনের আশায় যে নেতাকর্মীরা সকল কিছু সহ্য করেছে তারা কখনও বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা আদায় করতে পারে না বলে এটা আমার দৃঢ় বিশ্বাস ।
আজ বিএনপির সুদিনে দলের সুনাম বয়ে আসে এমন কার্মকান্ডে দলের নেতাকর্মীরা কাজ করছেন । যাহারা ঝিনাইগাতী উপজেলায়, বিচার, শালিশ, বালু ,পাহাড়, থানায় দালালী ও বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে তারা বিএনপির কেউ নয় । দল ক্ষমতায় আসলে তা তদন্ত করে দেখা হবে । ফেক আইডি দিয়ে পরিচয় গোপন করে বিএনপি সহ সমাজের সূশীল সমাজকে নিয়ে যে আপত্তিকর সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫ই আগস্টের পর পোষ্ট দেখা যায় তারা বিদায়ী স্বৈরশাসক শেখ হাসিনার দোসর বলে মন্তব্য করেছেন ।
বিএনপিকে নিয়ে অপপচার করা ব্যাক্তিরা কখনও দলকে ভালোবাসতে পারে না এসব মিথ্যা অপরাধ কর্মকান্ড গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে বিচারের আওতায় আনার অনুরোধ করেছেন ।
তিনি আরো বলেন আমি তিনবার এমপি ছিলাম কখনও শুনি নাই এই আসনের বিএনপি নেতারা অপকর্ম করেছে । ত্যাগী নেতারা দলের আদর্শ মেনে কাজ করে গেছেন । বন্যা পরিদর্শনের সময় তার সাখে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন ।