শ্রীমঙ্গলে দোকানির ইঁদুর ধরার ফাঁদে গন্ধগোকুল আটক


শেখ মোঃ আরিফুল ইসলাম,  মৌলভীবাজার :

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা দুর্গা মণ্ডপের পাশ্ববর্তী দীজেন্দ্র বাবুর দোকানে ইঁদুর ধরার ফাঁদে ধরা পরে গন্ধগোকুল।

দোকানি প্রাণীটিকে দেখে চিনতে না পারায় আতঙ্কিত হয়ে পড়েন। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে, ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাণীটির পরিচয় শনাক্ত করেন। তারা জানান, এটি একটি গন্ধগোকুল।

পরে গন্ধগোকুলটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এবং গন্ধগোকুলটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে গিয়ে রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন