আব্দুল জলিল, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার তলুই গাছা সীমান্ত পতাকা বৈঠকের মাধ্যমে ১৫ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে । ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার সরুপনগর থানার আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিকাশ কুমার বিজিবির কাছে এই বাংলাদেশি নাগরিকদের আজ রবিবার সন্ধ্যায় হস্তান্তর করে। বিজিবি এই ১৫ জন বাংলাদেশী নাগরিককে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক জানান, বিজিবি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে তাদের রেখে গেছে। বাংলাদেশী নাগরিকদের পরিচয় সনাক্ত করে তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
আব্দুল জলিল
সাতক্ষীরা
Tags
সাতক্ষীরা
