৫ লক্ষ টাকা পুরস্কার পাবে লুন্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্য প্রদানকারী


এসএম মিরাজ হোসাইন টিপুঃ

নারায়ণগঞ্জ জেলার সকল থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছেন, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন।   

২৪ এর ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সকল থানা,পুলিশ ফাঁড়ি ও প্রশাসন সংশ্লিষ্ট সকল ইউনিট সমূহ থেকে লুট করা সবধরনের অস্ত্র ও গুলি উদ্ধারের জন্য নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার জসিম উদ্দিন। 

লুন্ঠিত সকল অস্ত্র উদ্ধারে সহযোগিতাকারী ও তথ্য প্রদান কারীদেরকে উৎসাহিত করতে সর্বোচ্চতম পুরষ্কৃত করার ঘোষণাও দিয়েছেন তিনি।সে-ক্ষেত্রে সহযোগিতা ও  তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখার আশ্বাস দেয়া হয়েছে। 

অস্ত্রের শ্রেণী ভেদে পুরস্কারে নগদ অর্থের পরিমাণ নিম্নে দেয়া হলো।

১| গুলি, প্রতি ১ পিস = ৫০০/-টাকা (পাঁচশত) টাকা,

২| পিস্তল, প্রতি ১ পিস = ৫০,০০০/- টাকা (পঞ্চাশ হাজার) টাকা 

৩| শর্টগান, প্রতি ১ পিস = ৫০,০০০/- টাকা, (পঞ্চাশ হাজার) টাকা,

৪| রাইফেল, প্রতি ১ পিস = ১,০০,০০০/- টাকা (একলক্ষ) টাকা,

৫| এসএমজি, প্রতি ১ পিস = ১,৫০,০০০/- টাকা (একলক্ষ পঞ্চাশ হাজার) টাকা,

৬| এলএমজি, প্রতি ১ পিস = ৫,০০,০০০/- টাকা (পাঁচ লক্ষ) টাকা।

   

*যোগাযোগের নাম্বার সমূহঃ

# অতিরিক্ত পুলিশ সুপার

   (ক্রাইম এন্ড অপস্)-  

মোবাইলঃ ০১৩২০-০৯০৩০৩

# অফিসার ইনচার্জ,

নারায়ণগঞ্জ সদর মডেল থানা 

মোবাইলঃ ০১৩২০-০৯০৩৭৭

# অফিসার ইনচার্জ, 

ফতুল্লা মডেল থানা

মোবাইলঃ ০১৩২০-০৯০৪০৩

# অফিসার ইনচার্জ,

সিদ্ধিরগঞ্জ থানা

মোবাইলঃ ০১৩২০-০৯০৪২৯

# অফিসার ইনচার্জ, বন্দর থানা 

মোবাইলঃ ০১৩২০-০৯০৪৫৫

# অফিসার ইনচার্জ, 

সোনারগাঁও থানা

মোবাইলঃ ০১৩২০-০৯০৫৩৩

# অফিসার ইনচার্জ, 

রূপগঞ্জ থানা 

মোবাইলঃ ০১৩২০-০৯০৪৮১

# অফিসার ইনচার্জ,

আড়াইহাজার থানা 

মোবাইলঃ ০১৩২০-০৯০৫০৭

# অফিসার ইনচার্জ, 

জেলা গোয়েন্দা শাখা 

মোবাইলঃ ০১৩২০-০৯০৫৫৯

# পুলিশ কন্ট্রোল রুম, 

মোবাইলঃ ০১৩২০-০৯১২৯৮

উল্লেখিত নাম্বার সমূহে লুন্ঠিত অস্ত্র, মাদক ব্যবসা, চাঁদাবাজি, দখলবাজিসহ সকল প্রকার  অপরাধ মূলক কর্মকাণ্ড পরিচালনা সম্পর্কিত তথ্য দেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন