খাগড়াছড়ি কৃষকদলে আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


খাগাছড়ি প্রতিনিধি : খাগাছড়ি জেলা কৃষকদলে আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ৩ টায় খাগাছড়ি জেলা বিএনপি অফিসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা।

আলোচনা সভা খাগড়াছড়ি জেলা কৃষকদল প্রচার সম্পাদক জহিরুল ইসলাম সঞ্চালনায় সভাপতি পারদর্শী বড়ুয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমএন আবছার, ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা কমিটি কৃষকদলে সাধারণ সম্পাদক নীলপদ চাকমা, সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক হান্নান সরকার প্রমূখ।

আলোচনা সভাতে ধানের শীষের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে। ঐতিহাসিক ৭ই নভেম্বরের গুরুত্ব তাৎপর্য বিষয়  তুলে ধরেন নেতৃবৃন্দরা। আগামী ১৩ নভেম্বর খাগড়াছড়ি ২৯৮ আসনে মনোনীত প্রার্থীর ওয়াদুদ ভূইয়া মনোনয়ন পাওয়ার পরে মানিকছড়ি উপজেলা দিয়ে নির্বাচনী পথসভায় শুরু করবেন। এ পথসভায় সফল করতে সকল নেতাকর্মীদের সফল করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান করেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ০৭ ই নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব মাধ্যমে দেশের চরম নৈরাজ্যকর পরিস্থিতি থেকে মুক্ত হয় এবং স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন