এসএম মিরাজ হোসাইন টিপুঃ
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, পুরোনো দিনের রাজনৈতিক দল/রাজনীতি দিয়ে সোনার বাংলাদেশকে আর পরিচালনা করতে দেয়া যাবেনা।
মঙ্গলবার বেলা ১১,০০ ঘটিকায় ঢাকার ঐতিহ্যবাহী ডেমরা প্রেসক্লাব মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি'র) উদ্যোগে ডেমরা, যাত্রাবাড়ী ও কদম তলী থানার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের (এবি পার্টির) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ্ব হাফেজ ক্বারি মাওলানা লুৎফর রহমান আব্বাসী কর্তৃক আয়োজিত ঢাকা-৫ আসনের আওতাধীন ডেমরা, যাত্রাবাড়ী ও কদম তলী থানার গণমাধ্যম ও সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদিকা আজিজা সুলতানা, উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান, ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট প্রবীণ সাংবাদিক জনাব নজরুল ইসলাম চৌধুরী সহ ডেমরা, যাত্রাবাড়ী ও কদম তলী থানার এবি পার্টির নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা স্বাধীনতা পরবর্তী সময় থেকে এপর্যন্ত একাধিক নির্বাচিত প্রধানমন্ত্রী দেখেছি, সরকার দলীয় একাধিক রাষ্ট্রপতি ও আমলা মন্ত্রীদের দেখেছি এবং রাজনৈতিক দলগুলোকেও দেখেছি, যাদের প্রধান লক্ষ্যই ছিলো নিজেদের আকাশ ছোঁয়া স্বপ্ন পুরনে দল ও দলের নেতাকর্মীদের সার্বিকভাবে স্বয়ংসম্পূর্ণ রূপে শক্তিশালী করা।
প্রকৃতপক্ষে তারা কখনোই দেশ ও জনগনের উন্নয়নে কাজ করেনি। তারা শুধু নিজেদের উন্নয়নে ব্যস্ত ছিলো, তাই পুরোনো রাজনীতি আর নয়, এখন সময় এসেছে পরিবর্তনের, দেশ ও জনগনের ভাগ্য পরিবর্তন করতে হলে আপনাদেরকে নতুন কোনো রাজনৈতিক দলকে নির্বাচিত করে সুযোগ দিতে হবে এই দেশ ও দেশের জনগণের ভাগ্য পরিবর্তন ও উন্নয়নে কাজ করার জন্য।
তিনি আরোও বলেন, আমরা কখনো মিথ্যা আশ্বাস বা মিথ্যা স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরন করবোনা, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী।
তাই নিজেদের জীবনমান উন্নয়নে এবি পার্টির ঈগল মার্কায় ভোট দিয়ে এবি পার্টিকে জয়যুক্ত করুন এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিন।
উক্ত মতবিনিময় সভায় আরোও বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের (এবি পার্টির) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা লুৎফর রহমান আব্বাসী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
বারকাজ নাসির আহমাদ,সদস্য সচিব ঢাকা মহানগরী দক্ষিণ (এবি পার্টি), আরোও বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদিকা আজিজা সুলতানা।
