শেরপুরের ঝিনাইগাতীতে ২১ শে ফেব্রয়ারি মহান শহিদ দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা

 


শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হল রুমে আজ সোমবার সকালে ২১ শে ফেব্রয়ারি মহান শহিদ দিবস আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: আল আমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ওসি আমিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা: রাজীব সাহা, উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, প্রাণী সসম্পদ কর্মকর্তা ডা: এ,টি,এম ফায়েজুর রাজ্জাক আকন্দ,  জামায়াতের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন,সাংবাদিক গোলাম রব্বানী-টিটু, জাহিদুল হক মনির প্রমুখ । সভায় আলোচনা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ শে ফেব্রয়ারি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন