![]() |
| বাঁ থেকে খায়রুল কবির খোকন (নরসিংদী-১), ড. আব্দুল মঈন খান (নরসিংদী-২), মনজুর এলাহী (নরসিংদী-৩), সরদার সাখাওয়াৎ হোসেন বকুল (নরসিংদী-৪) ও ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল (নরসিংদী-৫)। ছবি : সংগৃহীত |
মোঃ শফিকুল ইসলাম (মিলটন) নরসিংদী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নরসিংদীর ছয়টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রভিত্তিক পাওয়া বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।
৩৫ বছর পর জেলার সব কটি আসনেই জয় পেলেন বিএনপির প্রার্থীরা। এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনেই জয় পেয়েছিল দলটি।
নরসিংদী-১ আসনে (সদর) বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহীম ভুঁইয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট।
নরসিংদী-২ আসনে (পলাশ) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান পেয়েছেন ৯২ হাজার ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১৬১ ভোট। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী সারোয়ার তুষার পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট।
নরসিংদী-৩ আসনে (শিবপুর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষের প্রার্থী মঞ্জুর এলাহী ৮১ হাজার ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম মৃধা হাঁস প্রতীকে ৪৫ হাজার ৪০১ ভোট পেয়েছেন।
নরসিংদী-৪ আসনে (মনোহরদী-বেলাবো) ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জাহাঙ্গীর আলম ৭৬ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন।
নরসিংদী-৫ আসনে (রায়পুরা) ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের রিকশা প্রতীক নিয়ে তাজুল ইসলাম ৪৩ হাজার ৬৮২ ভোট পেয়েছেন।
