বিদায়ী প্রেস সচিব শফিকুল আলম এখন সম্পাদক, নিলেন ইংরেজী নতুন পত্রিকার দায়িত্ব



মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিবের দায়িত্ব শেষ করে সাংবাদিকতায় ফিরেছেন শফিকুল আলম। তিনি একটি নতুন ইংরেজি দৈনিক পত্রিকা ‘দ্য ডেইলি ওয়াদা’র সম্পাদক হিসেবে যোগদান করেছেন।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন শফিকুল আলম। পোস্টে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সমাপ্তির পর তিনি তার পুরনো পেশা সাংবাদিকতায় ফিরে এসেছেন এবং নতুন এই দায়িত্ব গ্রহণ করেছেন।

শফিকুল আলম এর আগে বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর তাকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তাকে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পর (১৭ ফেব্রুয়ারি পর্যন্ত) তিনি এ দায়িত্বে ছিলেন।

নতুন পত্রিকা ‘দ্য ডেইলি ওয়াদা’র সম্পাদক হিসেবে যোগদানের মাধ্যমে তিনি সাংবাদিকতায় ফিরে এসে একটি নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদমাধ্যম গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হয়েছে। শফিকুল আলমের এই নতুন যাত্রায় তার সাংবাদিকতার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন