মানিকছড়ি পিকআপ ভ্যানে চাপায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী নিহত


মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলা গিরিকলি কিন্ডারগার্টেন অ্যান্ড পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থী পিকআপ ভ্যানে চাপায় নিহত হয়েছে। 

উপজেলায় এক পুলিশ দম্পতির আল ওয়াসি মুহাম্মদ মোঃ রাফি (৮) নামের শিক্ষার্থী পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছে। শুক্রবার (১৩মার্চ) জুমার নামাজের আগে পুরাতন উপজেলা-গিরিকলি কিন্ডারগার্টেন অ্যান্ড পাবলিক স্কুল সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তার পিতা-মাতার দুজনের পুলিশ সদস্য। 

শিক্ষার্থী রাফি পিতা মোঃ সানোয়ার হোসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই।  মা রুজি আক্তার কনস্টেবল পদে মানিকছড়ি উপজেলায় সার্কেল অফিসে কর্মরত আছেন। 

শিক্ষার্থী রাফি মা সাথে মানিকছড়ি পুরাতন উপজেলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

জানা যায় , জুমার নামাজের আগে রাফি পুরাতন উপজেলা সড়কে সাইকেল চালাচ্ছিল। পুরাতন উপজেলা-গিরিকলি কিন্ডারগার্টেন অ্যান্ড পাবলিক স্কুল সড়কের সামনে সাইকেল নিয়ে গেলে পিক-আপ ভ্যান তাকে চাপা দেয়। এতে রাফি গুরুতর আহত হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহি উদ্দীন  মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়েছে বলে জানা গেছে।  মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন