নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


এ,বি,এম,হাবিবুর রহমানঃ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় নওগাঁ শহরের বাইপাস এলাকার বরুনকান্দিতে সাবেক হোটেল প্লাবন ভবনে, যা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহৃত হচ্ছে, এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন— নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক টি.এম.এ মমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পাল, জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু এবং জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব এ্যাডভোকেট সাংবাদিকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু করার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। অনেক প্রচেষ্টার পর ইতোমধ্যে দুইটি বিষয়ে পাঠদানের অনুমতি পাওয়া গেছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পাঠদান শুরু করা হবে।

তিনি আরও বলেন, অস্থায়ী ক্যাম্পাসে শ্রেণিকক্ষে পাঠদানের উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে এবং আগামীতে আরও কয়েকটি বিষয়ে পাঠদানের অনুমতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কৃষিভিত্তিক জেলা হিসেবে নওগাঁয় কৃষি বিষয়ক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

শেষে দেশ, জাতি ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সফলতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন