মুরাদনগর রামচন্দ্রপুরে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার


হাফেজ নজরুল : কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজারের এক ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম নামে এক কলেজ শিক্ষক এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত কলেজ শিক্ষক জামালপুর সদরের রশিদপুর ইউনিয়ন এর রামনগর গ্রামের মোবারক আলীর ছেলে।সে গত তিন বছর ধরে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজ এর ইংরেজি বিষয়ের খন্ড কালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

এ ব্যপারে কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, গত ৫ তারিখ কলেজে ক্লাস করেছে এর পর থেকে আর কোন যোগাযোগ ছিল না, প্রায় সময় কাউকে কিছু না বলে কলেজে অনুপস্থিত থাকতেন তিনি। 

পাশের ভাড়াটিয়ারা বলেন রবিবারে শিক্ষার্থীরা এসে ডাকাডাকি করেছেন, ভিতরে কোন সারা না পেয়ে শিক্ষার্থীরা চলে গেছেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি তদন্ত মোঃ আনোয়ার হোসেন  বলেন দরজা ভিতর থেকে লাগানো ছিল দুই দরজার লকাব ভেঙে লাশ উদ্ধার করেছি, লাশের পচন ধরে গেছে, মনে হচ্ছে চার পাঁচ দিন আগে মারা গেছে, কি কারনে মারা গেছে ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। 

লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন