কালিয়াকৈরে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা, কারাদন্ড


মোঃ মাইনুল সিকদার (কালিয়াকৈর) : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে একজনকে জরিমানা ও দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন এর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার ওই জরিমানা -দন্ডাদেশ দেন। 

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫ (১) ধারা উপজেলার উওর পাকুল্যা এলাকায় মাটি কাটার দায়ে ঐ এলাকার হেলাল উদ্দিনের ছেলে আতিকুর রহমান কে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। 

অপর দিকে উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের  ভুঙ্গা বাড়ি এলাকার মনির গং এর মাটি কাটার স্থান থেকে দুই জনকে দন্ডপ্রাপ্ত দেওয়া হয়। 

দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,  চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার নাজিরহাট এলাকার শহিদুল ইসলাম এর ছেলে মোঃ ফয়সাল  আহমেদ ও ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়ার আলাল মিয়ার ছেলে সুমন মিয়াকে কারাদন্ড দেওয়া হয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, কৃষি জমির উর্বরতা রক্ষা ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযান চালিয়ে একজন দু’লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপরদিকে দুইজন কারাদণ্ড দেওয়া হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন