নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বাংলাশে জাতীয়তাবাদী দল বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ নাগরপুর উপজেলা শাখা । উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবিসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
Tags
নাগরপুর
