শরীয়তপুরে শিশু রাফিয়াকে হত্যার চেষ্টায় মামলা নিতে গড়িমসি পুলিশের

শরীয়তপুরে শিশু রাফিয়াকে হত্যার চেষ্টায় মামলা নিতে গড়িমসি পুলিশের




শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন ফেদু সিকদার কান্দির বাসিন্দা নুর মোহাম্মদ সিকদারের নাতনী রাফিয়াকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করেছে ভূমি দখলবাজ ১। সুমন সিকদার পিতাঃ হযরত আলী সিকদার ২। মোঃ দবির সিকদার ৩। মোঃ দেলোয়ার সিকদার, ৪। বিল্লাল সিকদার সর্ব পিতাঃ মোঃ তৈয়ব আলী সিকদার।

ভূক্তভোগী নুর মোহাম্মদ সংবাদকদের জানান, ঘটনার পর আমার নাতনীকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে পদ্মা সেতু দক্ষিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি, কিন্তু উল্লেখিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে এখনো পর্যন্ত মামলা রুজু করেনি পদ্মা সেতু দক্ষিন থানার ওসি, এমনকি আসামীদরে বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো রকম আইনগত ব্যবস্থাও নেয়নি।

ভুক্তভোগী নুর মোহাম্মদ সিকদার বলেন, পুলিশ কোনো এক অদৃশ্য শক্তির কারনে আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করতে গড়িমসি করছে। 

স্থানীয় সূত্রে জানাযায় সন্ত্রাসী ও ভূমি দখলবাজ দবির সিকদার স্থানীয় কিছু রাজনৈতিক নেতাদের নিকট ঘুর বেড়াচ্ছেন  থানায় তদবিরের জন্য, যাতে করে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো প্রকার মামলা না হয়। 

নুর মোহাম্মদ আরো বলেন, উক্ত সন্ত্রাসী ও ভূমিদস্যুরা প্রায় ২০ (বিশ) বছর যাবৎ আমার জমি জোর পূর্বক দখল করে রেখেছে। উক্ত বিষয় নিয়ে ৬ (ছয়) মাস পূর্বে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি শালিশ বৈঠকের মাধ্যমে আমার জমি/জমা সঠিকভাবে মাপ সম্পন্ন করে উপস্থিত বিচারকগণ  আমার জমি বুঝিয়ে দেন। 

আমি শালীশের মাধ্যমে আমার জমি বুঝে পাওয়ার পরে গত ২৬/০৩/২০২৬ইং তারিখে উক্ত জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণ করার জন্য ইটা, বালু আনলে অভিযুক্ত সন্ত্রাসীরা আমার স্ত্রীকে অকথ্য ও অশালীন ভাষায় গালি গালাজ করে এবং দবির সিকদার দৌড়ে এসে আমার স্ত্রীকে মারধর শুরু করলে আমার বড় মেয়ে রূপালী তাদেরকে ছাড়াতে গেলে তাকেও মারধর করে এবং শরীরের জামা কাপড় খুলে ফেলে তার শ্লীলতাহানি করে। 

আমার মেয়ে রূপালীকে মারধর ও তার শ্লীলতাহানির এই দৃশ্য দেখে আমার অবুঝ নাতনী রাফিয়া এগিয়ে আসলে তাকে প্রথমে ধরে আছাড় মারে এবং পরে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে দবির সিকদার।

উক্ত বিষয়ের সত্যতা যাচাইয়ে স্থানীয় শালিশ বৈঠকে উপস্থীত থাকা কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মুঠো ফোনে কথা বলে জানতে চাইলে তারা জানান, নুর মোহাম্মদের জমি প্রায় ২০ (বিশ) বছর যাবৎ দবির সিকদার গংরা জোর পূর্বক দখল করে রেখেছে এবং বিচারকরা এ-ও  বলেন উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে আমরা উল্লেখিত জমি স্থানীয় আমিনের সহযোগীতায় উভয় পক্ষের উপস্থিতিতে সঠিকভাবে মেপে নুর মোহাম্মকে বুঝিয়ে দিয়েছি।

কিন্ত পরবর্তীতে জানতে পারলাম গত ২৬/০৩/২০২৬ইং তারিখ নুর মোহাম্মদের স্ত্রী ও মেয়েকে মারধর করা হয়েছে, এমনকি নুর মোহাম্মদ এর অবুঝ না-বালিকা  নাতনীকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করেছে দবির সিকদার। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় অবুজ শিশু কে নির্যাতন করা এটা আইন বহির্ভূত কাজ ও মারাত্মক অপরাধ এই ধরনের অপরাধ শাস্তিযোগ্য ও ক্ষমার অযোগ্য, আমরা বলতে চাই এই ধরনের অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেয়া হউক। 

উক্ত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস.আই রুবেলের  মুঠো ফোনে কথা বললে, তিনি জানান উক্ত অভিযোগের তদন্ত চলমান রয়েছে, অভিযোগের সত্যতার প্রমান সাপেক্ষে মামলা নেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন