ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন ঝড়-বৃষ্টির আভাস, কোথাও হতে পারে শিলাবৃষ্টি



মো. সাইদুল ইসলাম : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচদিন দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগ-এর কিছু কিছু স্থানে এবং রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগ-এর দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

১৯ মার্চ: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

২০ মার্চ: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।

২১ মার্চ: দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২২ মার্চ: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন