বুড়িচংয়ে বাসসের সাংবাদিক দিদারুল আলমের মা আছিয়া বেগমের ইন্তেকাল


ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান প্রতিবেদক দিদারুল আলমের মা আছিয়া বেগম (৭৯) মঙ্গলবার ৩ মার্চ বার্ধক্য জনিত কারণে রাত ৯ টায় তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহ দৌলতপুর গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া...  রাজিউন)। মৃত্যু কালে তিনি ৯ ছেলে ৬ মেয়ে নাতী নাতনি সহ অসংখ্য আত্মীয়  স্বজন রেখে গেছেন।

বুধবার (৪ মার্চ) বিকাল ৩টায় কুমিল্লার বুড়িচং উপজেলার  ময়নামতির শাহা দৌলতপুর  আলী আহাম্মদ মৈশান মডার্ন স্কুল মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।

জানাযায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সাংবাদিক, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান,  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, গোমতি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মজিবুর রহমান, কুমিল্লা মেডিকেল সেন্টারের পরিচালক ডা. আব্দুস সাত্তার, ডা. আতাউর রহমান জসিম,কুমিল্লা আইন জীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মাহাবুবুর রহমান,  ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন,  মরহুমার ছেলে মমতাজ উদ্দিন মৌশান,সাংবাদিক এডভোকেট  দিদারুল আলম দিদার, আব্দুর রাজ্জাক টিটুসহ অন্যরা।

উল্লেখ্য যে মরহুমা আছিয়া খাতুন  তিনি এক সময় ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার সদস্য ছিলেন।

মরহুমার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা বলেন, আছিয়া বেগম ছিলেন ধর্মপরায়ণ, স্নেহশীলা ও পরোপকারী নারী। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন